মাধ্যমিক ২০১৮ সম্ভাব্য জটিল কিছু প্রশ্নের সমাধান | ভূগোল । প্রথম পর্ব
প্রথমেই সকল মাধ্যমিক ২০১৮ এর পরীক্ষার্থীদের স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এ বছরের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পরীক্ষাতে বেশ কিছু জটিল প্রশ্নের সম্মুখীন হয়েছে ছাত্র-ছাত্রীরা। এগুলির মধ্যে কিছু কিছু প্রশ্নের সমাধান করতে পেরেছে আবার কিছু কিছু ক্ষেত্রে তা সম্ভব হয় নি। তাই সকল পরিক্ষার্থীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের সকল জটিল প্রশ্ন গুলির সমাধান করে একটি প্রশ্ন উত্তরের তালিকা আমরা প্রকাশ করলাম। আমরা আশাবাদী সকলের কাজে লাগবে। প্রথম পর্বে ২৫টি প্রশ্ন ও উত্তর দেওয়া হল। ( কপিরাইট © 2017-2019|স্টুডেন্টস কেয়ার ™ |সর্বস্বত্ব সংরক্ষিত ) বিনা অনুমতিতে লেখাগুলি কপি করা কপি রাইট আইনত অপরাধ!
দ্বিতীয় পর্বটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
১. আকাশে মেঘের অবস্থান পরিমাপের একক কী?
উঃ অক্টা
২. সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে কী বলে?
উঃ খোশ
আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে
৩. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কী?
উঃ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট, দিল্লী।
৪. কোন্ শিল্পকে শিল্পের শিল্প বলা হয়?
উঃ মোটরগাড়ি শিল্পকে।
৫. কেরালার মালাবার উপকুলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
উঃ টেরিস
৬. ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলার নাম কী?
উঃ কর্নাটকের কোডাগু জেলা। (২০১৬ সালের হিসাবে ১১৯,৮৬০ মেট্রিক টন)
৭. উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন্ পরিবহন ব্যবস্থাকে?
উঃ জলপথ পরিবহন ব্যবস্থাকে।
৮. ভারতের জীবনরেখা বলা হয় কোন্ পরিবহন ব্যবস্থাকে?
উঃ রেলপথ পরিবনকে।
৯. মৌসুমি বিস্ফোরন দেখা যায় কোন্ ঋতুতে?
উঃ গ্রীষ্ম ঋতুতে।
১০. পাঞ্জাবের নিচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কী বলে?
উঃ ধায়া।
UGC NET GEOGRAPHY প্রস্তুতি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন
১১. আবহাওয়ার পূর্বাভাস কিসের মাধ্যমে পাওয়া যায়?
উঃ উপগ্রহ চিত্রের মাধ্যমে।
১২. ইউরোপে গ্রীষ্ম কালে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুটির নাম কী?
উঃ ফন
১৩. কাংড়া উপত্যকাটি অবস্থিত ভারতের কোন্ অংশে?
উঃ হিমাচল প্রদেশে।
১৪. ভারতের ব্যস্ততম সড়কপথের নাম কী?
উঃ NH19 (পূর্ব নাম ছিল NH2 )
১৫. ল্যাটিন শব্দ ‘কাসপেট’ কথার অর্থ কী?
উঃ তীক্ষ্ণ
১৬. চিরবসন্তের দেশ কাকে বলা হয়?
উঃ কুইটো (ইকুয়েডর)।
১৭. পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা কত গুন বেশি?
উঃ ২.২ গুন বেশি।
১৮. সাধারন জোয়ারের তুলনায় পেরিজি জোয়ারে জলস্ফীতি কত শতাংশ বেশি হয়?
উঃ ২০%
১৯. ভারতের কোন মেগাসিটিতে বর্জ্যের চাপ সবচেয়ে বেশি?
উঃ কোলকাতা।
২০. আল্পস পর্বতের সূর্যালোকিত পার্বত্য ঢালকে ফরাসি ভাষায় কি বলা হয়?
উঃ অ্যাড্রেট।
২১. সিজিয়াম-১৩৭ কি জাতীয় বর্জ্য?
উঃ তেজস্ক্রিয় বর্জ্য।
২২. ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী দোয়াবটির নাম কী?
উঃ রেচনা দোয়াব।
২৩. কাগজ শিল্প থেকে কি বর্জ্য নির্গত হয়?
উঃ সেলুলোজ
২৪. ভারতের কোন্ রাজ্যে চন্দন গাছের পরিমান সবচেয়ে বেশি?
উঃ কর্নাটক
২৫. ভারতের রেলওয়ে সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গের খড়গপুরে।
প্রশ্ন সূত্র- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নাবলি সংকলন ২০১৭-১৮
উত্তর সংগ্রহ হয়েছে- স্টুডেন্ট কেয়ার কর্তৃপক্ষ দ্বারা (আমাদের ফেসুবুক পেজ)। এছাড়াও সাহায্য পাওয়া গিয়েছে Geo-observing Centre ফেসবুক পেজ, Geography & Environment ফেসবুক গ্রুপ থেকে।
যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল (helpline.studentcare@gmail.com) মারফৎ পাঠান।

