ভারতীয় রেলের নানা ধরনের হর্নের ব্যবহার ও তাদের সাংকেতিক অর্থ
পৃথিবীর তৃতীয় বৃহত্তম রেল নেটওয়াক হল ভারতীয় রেল। ভারতের প্রায় ১৩০ কোটি জনসংখ্যা প্রত্যক্ষ ও অপ্রতক্ষ ভাবে কোনো না কোনো ভাবেই রেলের ওপর নির্ভরশীল। দেশের বৃহত্তম কর্মসংস্থানের মাধ্যম হল ভারতীয় রেল। আসমুদ্রহিমাচল সর্বত্রই ভারতীয় রেল তাদের পরিষেবা প্রদান করে থাকে। বর্তমানে ভারতীয় রেলের ১৮টি আঞ্চলিক বিভাগ রয়েছে। বৃহত্তর এই পরিষেবা প্রদানের সাপেক্ষে দেশের অর্থনীতির ভিত দাঁড়িয়ে রয়েছে বলে ভারতীয় রেলকে জাতীয় জীবনরেখা বলা হয়ে থাকে। ভারতীয় রেলের সম্পর্কে নানান অজানা তথ্য হয়ত আপনাদের মধ্যে অনেকেই জানেন না। যদি জানেন ভারতীয় হিসাবে আপনার গর্ববোধ হবেই। জেনে নিন এখানে ক্লিক করে।
আপনারা দৈনন্দিন ট্রেন যাত্রা পথে বা যেকোনো ভাবেই প্রায় প্রতিনিয়ত ট্রেনের হর্নের শব্দ শুনে থাকেন। কখনো উচ্চ স্বরে আবার কখনো মৃদু স্বরে। কিন্তু কখনো চিন্তা করেছেন কি প্রতিটি ট্রেনের উচ্চ থেকে মৃদু স্বরে হর্ন বাজানোর পেছোনে অনেকগুলি কারন রয়েছে! বা বলতে পারেন এগুলি রেলওয়ের নিয়মের মধ্যেই পরে। আজকে আপনাদের এরকমি কিছু নিয়ম জানাবো। দেখে নিন কখন কোন্ ধরনের হর্ন কি জন্য ব্যবহার হয়-
১. একটানা উচ্চ স্বরে লম্বা হর্ন
একটানা উচ্চস্বরে হর্ন বাজানোর অর্থ হল, সংশ্লিষ্ট ট্রেনটি স্টেশনে দাঁড়াবে না তাই নিরাপত্তার খাতিরে যাত্রীদের উদ্দেশ্যে সংকেত পাঠানো হচ্ছে তারা যেন নিরাপদ দূরত্বে সরে দাঁড়ায়। যাতে কোনো দূর্ঘটনা না ঘটিয়ে ট্রেনটি স্টেশন অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে।

২. ছোটো হর্ন শুধুমাত্র একবার বাজানো হলে-
এই ধরণের হর্ন বাজানোর উদ্দেশ্য হল, যখন কোনো নির্দিষ্ট ট্রেনকে তার গন্তব্যস্থলের দিকে পাঠানোর জন্য সংশ্লিষ্ট স্টেশন ছাড়তে বলা হয়, ঠিক তখন একবার দেখে নেওয়া হয় সবকিছু ঠিক ঠাক রয়েছে কিনা।
৩. ছোটো হর্ন দুই বার বাজানো হলে-
যখন সংশ্লিষ্ট ট্রেনটি তার উৎস স্থান ছেড়ে গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা হয় তখন ছোটো হর্ন দুই বার বাজানো হয় তখন বুঝতে হবে ট্রেনটি ‘রেঞ্জ সিগন্যালের’ কাছে অনুমতি চাইছে।
৪. ছোটো হর্ন তিনবার বাজানো হলে-
এই রকম পরিস্থিতি হলে বুঝে নিতে হবে ওই ট্রেনের ড্রাইভার ট্রেনের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছেন। তাই ট্রেনের পেছনের দিকে থাকা গার্ডকে অবিলম্বে আপদকালীন ব্রেক টানার জন্য সংকেরত দেওয়া হচ্ছে ছোটো হর্ন তিনবার বাজানোর মাধ্যমে।
আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।
৫. ছোটো হর্ন চার বার বাজানো হলে-
যখন ছোটো হর্ন চার বার বাজানো হবে তখন নিশ্চই সংশ্লিষ্ট ট্রেনটির কোনো সমস্যা দেখা দিয়েছে যার ফলে ট্রেনটি আর আগে যেতে পারবেনা।
৬. ছোটো হর্ন ছয়বার বাজালে-
এই অবস্থায় ট্রেনটি খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে, এটাই বোঝানোর চেষ্টা করছেন ড্রাইভার। এর অবস্থায় ওই ট্রেনকে চালানো ঝুঁকির হতে পারে, যে কোনো বর ধরনের বিপদ ও হতে পারে।

৭. ছোটো হর্ন ও বড় হর্ন একবার করে বাজালে-
কোনো স্থান থেকে যাত্রা শুরু করার আগের মুহূর্তে সংশ্লিষ্ট ট্রেনের ভ্যাকিউম ব্রেকটি ভালো করে পরীক্ষা করে সেটি ঠিক মত সক্রিয় ভাবে কাজ করছে কিনা এবং ঠিক মত সেট করে নেওয়ার জন্য সংকের দেওয়া হয়।
৮. লম্বা হর্ন থেকে দুইবার ছোটো হর্ন থেকে একবার করে-
কোনো ট্রেন চলন্ত অবস্থায় তার ট্রেকটি বদল করে অর্থাৎ একটি ট্রেক থেকে অপর একটি ট্রেকে যায় তখন এই ধরনের সংকেত প্রদান করা হয়।

৯. দুটি করে লম্বা হর্ন ও ছোটো হর্ন-
এইরূপ সংকেত দেওয়ার অর্থ হল ওই ট্রেনের গার্ডকে বলা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেনের ইঞ্জিন কে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ।
সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন
১০. দুই রকম হর্ন থেকে
যখন ট্রেন লেভেল ক্রসিং করে তখন এই ধরনের হর্ন ব্যবহার করা হয়। আপনারা অনেকেই হয়তো এই ধরনের হর্নের শব্দ শুনে থাকবেন।

১১. দুটি ছোটো ও একটি লম্বা হর্ন বাজানো হলে

এক্ষেত্রে যে কোনো কারনেই হোক কোনো যাত্রী যতি আপদকালীন ব্রেক টেনে( অর্থাৎ চেন টানা) থাকেন তখন সংকেত দেওয়ার জন্য এই ধরণের হর্ন ব্যবহার হয়।
ধন্যবাদ এতক্ষন সঙ্গে থাকার জন্য। আশাকরছি সংক্ষেপে আমরা কিছুটা জানা অজানা কথা ভাগ করতে পেরেছি। এগুলির পরেও যদি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন দয়াকরে অথবা আমাদের কে মেল (helpline.studentcare@gmail.com) করুন।
যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল (helpline.studentcare@gmail.com) মারফৎ পাঠান।

