বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল?
আজকে ২০১৯ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল ? উত্তরটি নিচে দেওয়া হল-
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল ?
উঃ
ভাষা আন্দোলন:
অবিভক্ত বাংলার পূর্বাঞ্চল অর্থাৎ পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষের ভাষা ছিল বাংলা। পশ্চিম পাকিস্তান তৈরি হবার পর জিন্নাহ সাহেব উর্দুভাষাকে রাষ্ট্রভাষা করতে চাইলে, পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষ প্রতিবাদে মুখর হয়ে ওঠে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু হয়। ১৯৫০ সালের ভাষা আন্দোলন এবং ১৯৫১ সালে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা স্বীকৃতি দানের জন্য গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ভেঙে দেওয়ার জন্য ১৯৫৮ সালে জেনারেল আয়ুব খান পূর্ব পাকিস্তানে সামরিক শাসনের সূচনা করেন।
১৯৭০ সালের নির্বাচন ও মুজিবর রহমান :
বঙ্গবন্ধু মুজিবর রহমানের নেতৃত্বে আওয়ামি লিগ ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের ১৬২টি আসনের মধ্যে ১৬০টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু পাকিস্তানের সামরিক সরকার আওয়ামি লিগের সরকার গঠনের প্রক্রিয়া আটকানোর জন্য ১৯৭১ সালের ১লা মার্চ বাংলাদেশ পরিষদের অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে।
মুজিবর রহমানের নেতৃত্বে অসহযোগ আন্দোলন :
সংকটজনক জাতীয় পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু অসহযোগের ডাক দেন। আন্দোলন দমন করার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনি ১৯৭১ সালের ২৫শে মার্চ পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপর নির্মম আক্রমণ শুরু করেন। বাংলাদেশের মাটিতে গণহত্যালীলা চালানো হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চ মধ্যরাতের একটি ভাষণে মুজিবর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ঐতিহাসিকগণ এই ভাষণের গভীরতা বলে মনে করেন, কারণ এরপরই এই ঘটনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে বলেছিলেন—
“This may be my last message From today Bangladesh is independent. I call upon the people of Bangladesh, Whenever you might be and with what ever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of Pakistan occupation army to expelled from the soil of Bangladesh and final victory is achieved: ভাষণের পরই পাকিস্তান বাহিনি বঙ্গবন্ধুকে গ্রেফতার করে।
বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা কি ছিল?
অস্থায়ী সরকার ও ভারতের সমর্থন ও বঙ্গবন্ধুর গ্রেফতারির পর আওয়ামি লিগ নেতারা ভারতে আশ্রয় নেন ও অস্থায়ী সরকার গঠন করেন। এই সরকারের রাষ্ট্রপতি হন মজিবর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন উদ্দিন আহমেদ।
এইসময় বাংলাদেশী শরনার্থীদের তকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সহায়তা দান করেন ও ৩রা ডিসেম্বর সরাসরি বাংলাদেশের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করেন। ভারতীয় সামরিক বাহিনী ৯৩,০০০ মৌলবাদী পাকিস্তানি সেনাকে বন্দি করে এবং বিপর্যস্ত হয়ে পাকিস্তানি সেনাপতি এ. কে নিয়াজি ১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং পশ্চিম পাকিস্তান সরকার বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে নিতে বাধ্য হয়।
উচ্চমাধ্যমিক ২০১৯ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো
উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।
Source: wbchse.nic.in
